ইরান তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত চলতি সপ্তাহের ন্যাটো শীর্ষ সম্মেলনকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান সম্মেলনে হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচনার প্রধান বিষয় হিসেবে তোলার তীব্র সমালোচনা করেছে। তুরস্কে নিযুক্ত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।
দূতাবাস আরও জানায়, হরমুজ প্রণালির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার মূল দায়িত্ব ইরানের, অন্য দেশগুলোর উসকানিমূলক কর্মকাণ্ডই এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ন্যাটোপ্রধান মার্ক রুটের কঠোর সমালোচনা করে বলেন, তিনি একটি ‘অবৈধ ও চাপিয়ে দেওয়া যুদ্ধ’কে সমর্থন করছেন।
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধকে ন্যাটোর সমর্থন দাসত্বসুলভ মানসিকতার প্রতিফলন। তার মতে, চাটুকারিতা করে কখনোই সত্য বা অবজ্ঞা আড়াল করা যায় না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।