Web Analytics

ইরানের সঙ্গে ছয় মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত প্রায় ৩৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে কংগ্রেসের নিরপেক্ষ বাজেট বিশ্লেষণ সংস্থা কংগ্রেশনাল বাজেট অফিস বা সিবিও। মঙ্গলবার প্রকাশিত হিসাব অনুযায়ী, যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রতি মাসে আরও তিন বিলিয়ন ডলার করে বাড়তে পারে।

সিবিওর পূর্বাভাসে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে ২০২৭ সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আরও শূন্য দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। বিপুল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে মার্কিন সামরিক মজুত পুনর্গঠনে প্রায় পাঁচ বছর সময় লাগতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।

প্রতিবেদনে যুদ্ধ ব্যয় ও অস্ত্রঘাটতির কারণে মার্কিন সামরিক প্রস্তুতির ওপর চাপের কথা বলা হয়েছে এবং চীন-তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ বড় সংঘাতে সক্ষমতা নিয়ে উদ্বেগের উল্লেখ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অস্ত্রের মজুত পুনঃপূরণে প্রায় ৯০ বিলিয়ন ডলারের জরুরি বরাদ্দ চেয়েছেন। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন কর্মকর্তারা অস্ত্রঘাটতির কথা অস্বীকার করে প্রয়োজনীয় সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতার দাবি করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।