Web Analytics

কওমি ঘরানার কিছু পরিচিত আলেম জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর বিভিন্ন কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও দলটির প্রতি আগ্রহ বাড়ার খবর নিয়ে উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ প্রেক্ষাপটে ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামি দলের নেতাদের মতবিনিময় সভা হয়।

শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হেফাজত, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামি ঐক্য জোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে চলার বার্তা দেওয়া হয় এবং উপস্থিত দলগুলোর নেতারা ঐক্য ধরে রাখার সিদ্ধান্তে সম্মত হন।

বৈঠকে থাকা এক ব্যক্তি বলেন, জামায়াতের সঙ্গে কওমি আলেমদের জোট থাকার কারণে কিছু শিক্ষার্থী দলটিতে যোগ দিয়েছেন এবং এ সংখ্যা বাড়তে পারে। হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী জানান, বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় না থাকলেও প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছে। তিনি বলেন, অনেক আলেম এখনো জামায়াতকে হকপন্থিদের ইসলামী দল মনে করেন না; কওমি তরুণদের বিএনপিমুখী হওয়ার বিষয়টি অবশ্য সভায় আলোচিত হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।