Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ১১ দলীয় জোট ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা–রংপুর লংমার্চ শুরু করবে। ওই দিন সকাল ৭টায় সেখানে জমায়েত হবে এবং সকাল ৮টায় যাত্রা শুরু হবে। রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

লংমার্চের পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির কথা জানান জাগায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

হামিদুর রহমান আজাদ বলেন, জনগণের চাহিদার পক্ষে দাবি আদায়ে বিরোধী দল মাঠে নেমেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লংমার্চে প্রত্যাশার চেয়েও বেশি জনসাড়া পাওয়া গেছে। তিনি জানান, শুরুতে জোটের ছয় দফা দাবি ছিল; পরে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয় যুক্ত হওয়ায় তা সাত দফায় দাঁড়ায়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, বৈঠকে আগের লংমার্চ পর্যালোচনা এবং আসন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।