Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী ডা. মো. আব্দুর রহিম সরকার গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও ভোট গণনায় কারচুপি হয়েছে। তিনি নির্দিষ্ট পাঁচটি কেন্দ্রে পুনঃভোট এবং বাকি সব কেন্দ্রে ভোট পুনঃগণনার দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারে। তিনি বালুয়া, কুমিরাডাঙ্গা, গোপালপুর, কোচারশহর ও দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন। এছাড়া ভোট গণনার সময় তার এজেন্টদের বের করে দেওয়া এবং বান্ডিল গণনায় কারচুপির অভিযোগও করেন।

তিনি জানান, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত করে পুনঃভোট ও পুনঃগণনার মাধ্যমে সংশোধিত ফলাফল ঘোষণার দাবি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।