Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবক ঘটনার চার ঘণ্টা আগে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা গেছে। ১৫ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রক্টর ঘটনাটিকে ন্যক্কারজনক বলে নিন্দা জানান এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

ফুটেজে দেখা যায়, ১২ মে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে অভিযুক্ত ব্যক্তি বিশ মাইল গেট দিয়ে প্রবেশ করেন এবং রাত ১১টা ১৩ মিনিটে পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় ভুক্তভোগীকে টেনে জঙ্গলে নিয়ে যান। এর আগে তিনি আরেক নারী শিক্ষার্থীর পিছু নিয়েছিলেন। তবে ঘটনার পর তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে কুইক রেসপন্স টিম গঠন, হটলাইন চালু, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগতদের নিয়ন্ত্রিত প্রবেশ নিশ্চিত করা এবং অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন। প্রশাসন দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের আশাবাদ ব্যক্ত করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।