Web Analytics

সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন দায়িত্বে তিনি হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম ও মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ খেলোয়াড়দের বিকাশ নিয়ে কাজ করবেন।

বুলবুলের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে চায় লাহোর কালান্দার্স। দলটির বাংলাদেশেও নিজেদের ক্রিকেট কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। এই নিয়োগের মাধ্যমে সেই পরিকল্পনায় একজন অভিজ্ঞ সংগঠককে পাশে পেল ফ্র্যাঞ্চাইজিটি।

১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং বাংলাদেশের প্রথম টেস্টে শতক করে ইতিহাস গড়েন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে যুক্ত হন। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার, এশিয়া হিসেবে দায়িত্ব পালন করেন; এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও কাজ করেছেন এবং সবশেষ বিসিবি সভাপতির দায়িত্ব সামলেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।