Web Analytics

বাংলাদেশ ব্যাংক বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারের মাধ্যমে ডলার বিক্রির সর্বোচ্চ সীমা বাড়িয়েছে। বৃহস্পতিবার জারি করা এক সার্কুলার অনুযায়ী, একজন যাত্রী এখন নগদ নোট ও মুদ্রা আকারে সর্বোচ্চ ৩ হাজার ডলার কিনতে পারবেন। আগে এই সীমা ছিল ২ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতেই ডলার বিক্রির সীমা বাড়ানো হয়েছে। এই সুবিধা লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে কোনো গ্রাহক তার প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশের বেশি বৈদেশিক মুদ্রা কিনতে পারবেন না। ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অবশিষ্ট অর্থ অন্যান্য অবাধে বিনিময়যোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারেও বিক্রি করা যাবে। নতুন সিদ্ধান্তে বিদেশগামী নাগরিকদের ভ্রমণের জন্য নগদ বৈদেশিক মুদ্রা কেনার সুযোগ বাড়বে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।