Web Analytics

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরে আর আপিলের সুযোগ পাবেন না। সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি। ফলে তাঁর আর আপিল করার সুযোগ থাকবে না।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে তা পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে তিনি জব্দের প্রক্রিয়া বা পর্যালোচনার সময়সীমা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের কোনো অসংগতি হবে না এবং সব গুমের প্রতিবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।