Web Analytics

ইসরাইলের নিরাপত্তা বাহিনী দেশের ভেতরে ইরানি গুপ্তচরবৃত্তি ও নাগরিক নিয়োগ ঠেকাতে প্রভাবশালী ইহুদি ধর্মগুরুদের সম্পৃক্ত করেছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ইরানি এজেন্টরা যেভাবে ইসরাইলিদের ফাঁদে ফেলছে, তা রুখতে রাব্বিদের মাঠে নামানো হয়েছে। ইসরাইলের প্রধান রাব্বিনিকাল কাউন্সিলের সদস্য রাব্বি ইগ্যাল কোহেন অনুসারীদের সতর্ক করে ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি এসব কর্মকাণ্ডকে ধর্মদ্রোহিতা ও অপরাধ হিসেবে উল্লেখ করেন। কট্টর রক্ষণশীল সম্প্রদায়ের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও এই প্রচারণায় যুক্ত হয়েছেন।

ইসরাইলি পুলিশ ও প্রসিকিউটররা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬০টিরও বেশি মামলা হয়েছে। ইরানি এজেন্টরা টেলিগ্রাম ও ভুয়া এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইতিমধ্যে মার্কিন শিক্ষার্থী, ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবচেয়ে আলোচিত মামলায় দুই ভাই চ্যাটজিপিটি ব্যবহার করে ভুয়া গোয়েন্দা নথি তৈরি ও ইরানের প্রেসিডেন্টকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। তাদের শুনানি রবিবার নির্ধারিত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।