Web Analytics

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে যৌথ অভিযান চালিয়ে কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন।

ওসি জানান, দেবহাটা সার্কেল, কালিগঞ্জ থানা, দেবহাটা থানা ও র‌্যাব-৬ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। গত ১৩ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণপিটুনির শিকার হয়ে মারা যান ৩৮ বছর বয়সী শামীম। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।

নিহতের ভাই আব্দুল জলিল বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনিকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামিকেও গ্রেপ্তার করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।