Web Analytics

শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড় ঘুরে একই স্থানে শেষ হয়। অংশগ্রহণকারীরা খুনিদের দেশে ফিরিয়ে আনা, হত্যার নেপথ্যের দেশি-বিদেশি চক্রান্ত উদ্‌ঘাটন এবং ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বুধবার ঢাবির মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে এবং কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধিতার বাইরেও দেশি-বিদেশি সংশ্লিষ্টতা থাকতে পারে। জাবের সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, উল্লেখ করেন যে খুনিরা দ্রুত দেশ ছেড়ে পালিয়ে গেছে।

ইনকিলাব মঞ্চ খুনিদের দেশে ফিরিয়ে আনার নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানায় এবং জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।