Web Analytics

গোপালগঞ্জে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রেলওয়ে কর্তৃপক্ষ খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের শুক্রবার সকালের যাত্রা বাতিল করেছে। ট্রেনটি সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন।

থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মহড়া এবং হুমকির প্রেক্ষাপটে গোপালগঞ্জে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনামুখী ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের সম্পূর্ণ টিকিটের টাকা ফেরত নিতে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট কেনা যাত্রীদের অনলাইনে লগইন করে টাকা ফেরত নিতে বলা হয়েছে। অফলাইনে টিকিট কেনা যাত্রীদের কাউন্টারে টিকিট জমা দিয়ে টাকা নিতে হবে। যাত্রীদের ব্যবহৃত মোবাইল নম্বরেও এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।