Web Analytics

২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মেসি একাদশে থাকবেন না, তবে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।

প্রথম দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ইতোমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। অন্যদিকে জর্ডানের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। স্কালোনি বলেন, জর্ডানের বিপক্ষে দল নির্বাচন পরের রাউন্ডের সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কিত নয়। নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ, যেখানে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব প্রতিদ্বন্দ্বিতা করছে।

মেসিকে বিশ্রাম দেওয়ার মূল উদ্দেশ্য হলো নকআউট পর্বের জন্য তাকে সতেজ রাখা, কারণ গ্রুপপর্বের পর থেকেই শুরু হবে আসল লড়াই, যেখানে প্রতিটি ভুলই বিদায়ের কারণ হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।