Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে, পারস্য উপসাগরে হেঙ্গাম দ্বীপের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে গতিপথ পরিবর্তন করে সরে যেতে বাধ্য করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির জনসংযোগ দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে। ঘটনার কোনো তারিখ সূত্রে উল্লেখ করা হয়নি।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, বিমানটি হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় সমুদ্রসীমায় ইরানের আকাশসীমার কাছে এসেছিল। সে সময় এটি কয়েকটি জাহাজকে পাহারা দিচ্ছিল এবং আকাশপথে নিরাপত্তা দিচ্ছিল। ইরানি বাহিনীর দাবি, জাহাজগুলো সামুদ্রিক চলাচলসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করছিল। তাদের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার পর সেটি দ্রুত দিক পরিবর্তন করে সরে যায় বলে আইআরজিসি জানায়।

হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে আইআরজিসি। তারা বলেছে, এ ধরনের লঙ্ঘন চলতে থাকলে সংশ্লিষ্ট পক্ষ ও তাদের সহায়তাকারী সামরিক বাহিনী গুরুতর পরিণতির মুখে পড়তে পারে। ইরানের আকাশসীমার নিরাপত্তায় কোনো আপস করা হবে না এবং যুক্তরাষ্ট্রের বিমান বারবার লঙ্ঘনের চেষ্টা করলে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।