Web Analytics

যুক্তরাষ্ট্রে নভেম্বরের আসন্ন কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে ডাকযোগে ভোটের নিয়ম কঠোর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা কার্যকর করার অনুমতি দেয়নি বোস্টনভিত্তিক প্রথম ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস। শনিবার ২-১ ভোটে আদালত ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দেয়।

মার্কিন বিচার বিভাগ নিম্ন আদালতের স্থগিতাদেশ মামলা চলাকালে সাময়িকভাবে তুলে নেওয়ার অনুরোধ করেছিল। গত ২৫ জুন ডিস্ট্রিক্ট জজ ইন্দিরা তালওয়ানি স্থগিতাদেশ দেন এবং বলেন, মার্চের আদেশের কয়েকটি অংশ সম্ভবত প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা ছাড়িয়েছে ও নির্বাচন পরিচালনায় অঙ্গরাজ্য এবং কংগ্রেসের ক্ষমতায় হস্তক্ষেপ করছে। ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নেভাডা ও ওয়াশিংটনের নেতৃত্বে ২৩টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মামলা করে।

বিচার বিভাগ বলেছিল, ফেডারেল সংস্থাগুলো এখনো নীতিমালা চূড়ান্ত না করায় মামলা সময়ের আগে হয়েছে। আপিল আদালত তা প্রত্যাখ্যান করে জানায়, সেপ্টেম্বর ও নভেম্বরের নির্বাচন ঘনিয়ে আসায় অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুতি নিতে হচ্ছে। ফলে বিতর্কিত ধারাগুলো বাদী ২৩টি অঙ্গরাজ্যে নভেম্বরের কংগ্রেস নির্বাচন পর্যন্ত কার্যকর করা যাবে না। ট্রাম্প প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।