কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা ইমামদের আহ্বান জানিয়েছেন মসজিদের খুতবায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বয়ান রাখতে। শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনের সফলতার পর ঘোষিত জুলাই সনদকে বৈধতা দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে।
আসলাম মোল্লা বলেন, নির্বাচন কমিশন ও রাষ্ট্রের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হতে পারে, যা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। তিনি জানান, জুলাই সনদের ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নাসিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত এবং জেলার প্রায় সাত শতাধিক ইমাম।
জেলা প্রশাসক বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে, যা জুলাই আন্দোলনের লক্ষ্য ও সংস্কার প্রক্রিয়ার অংশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।