Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। পাকিস্তানের রাজধানীতে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার ওপর ক্রমবর্ধমান প্রভাব বিবেচনায় জ্বালানি সহযোগিতা জোরদার করা জরুরি ও কৌশলগত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তিনি জ্বালানি প্রবাহ ও সরবরাহকে ঘিরে ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।

তার মতে, এ অঞ্চলের জন্য শুধু একটি স্বাধীন নিরাপত্তাকাঠামো যথেষ্ট নয়; একটি নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক জ্বালানি ব্যবস্থাও প্রয়োজন। তিনি বলেন, এমন ব্যবস্থা জ্বালানি প্রবাহ সুরক্ষিত রাখা, সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করা, বাইরের প্রভাবজনিত ঝুঁকি কমানো এবং ভূরাজনৈতিক সংকট ও সরবরাহ বিঘ্নের বিরুদ্ধে সম্মিলিত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।