Web Analytics

মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না নামায় ২০২৬–২৭ অর্থবছরের প্রথমার্ধে সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

মুদ্রানীতি বিবৃতিতে বলা হয়, জ্বালানির মূল্য সমন্বয়, আকস্মিক বন্যা ও ইরানযুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আগামী অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যেখানে সরকারের লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ। ২০২৫–২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১৪ শতাংশ, যা কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে সুদের ব্যবধান সর্বোচ্চ চার শতাংশে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।