Web Analytics

রাজশাহীর নওদাপাড়া এলাকায় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ তুলেছেন মো. মামুন নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার রাতে বিএনপির ১৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মো. হারুনুর রশিদ হারানের নেতৃত্বে কয়েকজন তার বাড়ির তালা ভেঙে দখল করেন। মামুনের দাবি, ঘটনার পরদিন পুলিশ সদস্য আবির পরিবারসহ বাড়িটিতে ওঠেন, আর তার আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার ভেতরেই রয়ে গেছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মামুন জানান, ২০২৪ সালের মে মাসে প্রায় ৩৫ লাখ টাকায় তিনি বাড়িটি ক্রয় করেন।

অভিযোগ অস্বীকার করে হারান বলেন, মামুন ২০২৪ সালের আগস্টের পর থেকে ওই বাড়িতে ছিলেন না এবং স্থানীয়রা বাড়িটি দেখভাল করছিলেন। তিনি মামুনকে আইনি প্রক্রিয়ায় বাড়ি ফেরত নেওয়ার পরামর্শ দিয়েছেন। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর-রশিদ জানান, রাজনৈতিক পরিচয়ে অন্যায়কে তিনি সমর্থন করেন না। শাহ-মখদুম থানার ওসি কবির হোসেন বলেন, মামুনের স্ত্রী রুমা আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন এবং তদন্ত চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।