ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন প্রশিকা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ উপলক্ষে নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রবিবার অনুশীলন ম্যাচ ও বিসিবি নির্বাচন, ৯, ১১ ও ১৪ জুন তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন যাতে নির্ধারিত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।