Web Analytics

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি দেশের সব দোকান, বাজার ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে। রোববার পাঠানো আবেদনপত্রে সংগঠনটি জানায়, বিদ্যমান সময়সীমা খুচরা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে, ফলে ব্যবসা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতির মুখে পড়ছে। সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, খুচরা বাণিজ্য দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, যেখানে প্রায় ৭০ লাখ দোকানমালিক, কর্মচারী ও তাদের পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণ ও বেতন-ভাতা বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা আর্থিক চাপে রয়েছেন। অধিকাংশ ক্রেতা সন্ধ্যার পর কেনাকাটা করতে আসেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করতে হওয়ায় বিক্রির সুযোগ হারাচ্ছেন।

সমিতির মতে, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিলে বিক্রি বাড়বে, কর্মসংস্থান টিকবে এবং অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হবে। সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ১ জুন থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা দিয়েছে, তবে নতুন আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।