Web Analytics

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সংস্থাটি প্রতি বছর ১৮০টি দেশের সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়ন করে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক প্রকাশ করে। পাঁচ স্তরের এই সূচকে ‘খুব গুরুতর’ থেকে ‘ভালো’ পর্যন্ত বিভিন্ন মানদণ্ডে দেশগুলোর অবস্থা নির্ধারণ করা হয়।

আরএসএফ জানায়, ২০০২ সালে সূচক চালু হওয়ার পর প্রথমবারের মতো বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ ‘কঠিন’ বা ‘অত্যন্ত গুরুতর’ অবস্থায় পড়েছে। মাত্র সাতটি দেশ ‘ভালো’ অবস্থায় রয়েছে, যার মধ্যে নরওয়ে, নেদারল্যান্ডস ও এস্তোনিয়া শীর্ষে। ফ্রান্স ২৫তম স্থানে ‘সন্তোষজনক’ স্কোরে এবং যুক্তরাষ্ট্র ৬৪তম স্থানে ‘সমস্যাজনক’ স্কোরে রয়েছে। লাতিন আমেরিকায় আর্জেন্টিনা ৯৮তম ও এল সালভাদর ১৪৩তম স্থানে আছে।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্য সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। গাজা, অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে সাংবাদিকদের ওপর ইসরাইলি হামলার উদাহরণ তুলে ধরা হয়েছে। এছাড়া ৬০ শতাংশেরও বেশি দেশ সাংবাদিকদের অপরাধী হিসেবে গণ্য করছে, যার মধ্যে ভারত, মিশর, জর্জিয়া, তুরস্ক ও হংকং উল্লেখযোগ্য।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।