Web Analytics

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন ও গণভোটে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নয়াদিল্লি এখনো জানায়নি তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন। অংশগ্রহণ নিশ্চিত করা দলগুলোর মধ্যে রয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়নসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় জানিয়েছে, এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!