Web Analytics

প্রয়াগরাজের আটারসুইয়ার টাগোর পাবলিক স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী সুকাইনা রিজভীর রিট আবেদন খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি জে জে মুনীর ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার দ্বৈত বেঞ্চ বলেন, হিজাব ইসলাম ধর্মের বাধ্যতামূলক বা অপরিহার্য ধর্মীয় আচার—এটি প্রমাণে আবেদনকারী পর্যাপ্ত তথ্য ও আইনি ভিত্তি দিতে পারেননি।

রিজভী আদালতে জানান, তিনি শৈশব থেকেই হিজাব পরেন এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একই স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি পেয়েছিলেন। একাদশ শ্রেণিতে ভর্তির সময়ও তিনি সেই অধিকার বজায় রাখতে চেয়েছিলেন। তাঁর দাবি ছিল, হিজাব পরতে না দেওয়া সংবিধানের ১৪ ও ১৯(১)(এ) নম্বর ধারার লঙ্ঘন। তবে আদালত বলেন, পর্যাপ্ত তথ্য ও আইনি ভিত্তি ছাড়া কেবল মৌখিক দাবির ওপর সংবিধানের ২৫ নম্বর ধারার সুরক্ষা চাওয়া যায় না।

আদালত নিরপেক্ষ, সর্বজনীন ও বৈষম্যহীন ড্রেস কোড কার্যকরের অধিকারকে গুরুত্ব দিয়েছে। বেঞ্চের মতে, ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ধর্মীয়ভাবে নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। স্কুল কর্তৃপক্ষ জানায়, একজনকে ছাড় দিলে প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং অন্যান্য মুসলিম ছাত্রীরাও নির্ধারিত ড্রেস কোড মেনে চলছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।