Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোকে মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানে গবেষণা, বিজ্ঞান এবং প্রযুক্তির সক্ষমতা কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ কমিউনিটিনির্ভর প্ল্যানেটারি হেলথ এডুকেশনবিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার ও ইউজিসির গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার এবং সমন্বিত উদ্যোগে দেশের বহু সমস্যা নিজস্ব সক্ষমতায় সমাধান সম্ভব।

তিনি বলেন, মানুষ বিশ্ববিদ্যালয়ের কাছে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জাতীয় সমস্যার কার্যকর সমাধান প্রত্যাশা করে। গবেষণা বাজেট খুব বেশি না হলেও একেবারে অপ্রতুল নয়; তাই বিদ্যমান বরাদ্দের সর্বোত্তম ব্যবহার জরুরি। অগ্রাধিকারভিত্তিক সমস্যা সমাধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিষয়ের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে যৌথ গবেষণা প্রকল্প নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

বিদেশি সফটওয়্যার, গবেষণাগার প্রযুক্তি ও বৈজ্ঞানিক সরঞ্জামের ওপর নির্ভরতার কথা তুলে ধরে তিনি গবেষণার মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতি বদলের আহ্বান জানান। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন। কেটা-আর্থ প্রকল্পে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সমন্বয়, কাঠামো, টুলকিট ও উন্মুক্ত অনলাইন কোর্সের উদ্যোগ রয়েছে; অর্থায়ন শেষে কার্যক্রম চালাতে প্রাতিষ্ঠানিক মালিকানা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।