Web Analytics

অঙ্কিতা ভান্ডারির হত্যার বিচার চেয়ে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট করা তাঁর বাবা-মাকে বৃহস্পতিবার ভোররাত প্রায় ৪টায় আটক করে দিল্লি পুলিশ। সিকিমের রাজ্যপাল হিসেবে দুষ্মন্ত কুমার গৌতমের নিয়োগের প্রতিবাদে তাঁরা বুধবার সন্ধ্যায় বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে কংগ্রেস নেতা পবন খেড়া, মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে, যুব কংগ্রেস সভাপতি উদয়ভানু চিবসহ কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়। প্রায় দুই ঘণ্টা পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।

২০২২ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে নিহত হন ১৯ বছর বয়সি অঙ্কিতা। হৃষীকেশের একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে যোগ দেওয়ার ২০ দিনের মাথায় তিনি নিখোঁজ হন এবং ছয় দিন পর একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার হয়। তাঁকে ‘ভিআইপি’র সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাপ দেওয়া হয়েছিল এবং রাজি না হওয়ায় হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। রিসোর্ট ম্যানেজার পুলকিত আর্য হত্যার অভিযোগে কারাগারে রয়েছেন।

অঙ্কিতার পরিবারের দাবি, তদন্তে উল্লেখিত ‘ভিআইপি’ দুষ্মন্ত গৌতম এবং তাঁর নিয়োগ সিবিআই তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত স্থগিত রাখতে হবে। দাবি না মানলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতার বাবা। অবস্থানে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও যোগ দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।