Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালি সরকারকে সদ্যসমাপ্ত গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট নগরীর তালতলায় সংগঠনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশবাসী অধীর আগ্রহে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দেখতে অপেক্ষা করছে এবং এ বিষয়ে টালবাহানা জনগণ বরদাস্ত করবে না। তিনি আরও বলেন, মাহে রমজান কুরআন নাজিলের মাস, তাই কুরআনের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এবং উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।