Web Analytics

নিবন্ধটিতে বলা হয়েছে, চীন ও জাপানের দীর্ঘদিনের প্রতিযোগিতা বাংলাদেশের অবকাঠামো, বিনিয়োগ ও কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলছে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে দুই দেশই যুক্ত, আর অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতায় চীন দীর্ঘদিনের অংশীদার। প্রধানমন্ত্রীর জুনের চীন সফরে বিনিয়োগ সহযোগিতাসহ ১৩টি সমঝোতা স্মারক সই হয়। আলোচনায় চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প গুরুত্ব পায়।

চীন জানিয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে কুনমিং থেকে মিয়ানমার হয়ে কক্সবাজার পর্যন্ত করিডোর এগিয়ে নিতে চায় তারা। তিস্তা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা নিয়ে আগে আলোচনা হলেও সরকার এখন নিজস্ব উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের কথা বলেছে। নিবন্ধে প্রশ্ন তোলা হয়েছে, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে কি না।

চীন সফরের চার মাস পর জাপান সফরে বিভিন্ন খাতে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। পাঁচ বছরে ৬৩০ কোটি ডলারের প্রস্তাবিত জাপানি বিনিয়োগকে সরকারি ঋণ প্রতিশ্রুতি নয়, বেসরকারি খাতের সম্ভাবনা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিবন্ধটি মাতারবাড়ী বন্দরসহ বড় প্রকল্পের ঋণ, আয় ও অর্থনৈতিক লাভজনকতা যাচাই এবং বড় শক্তির প্রতিযোগিতায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।