Web Analytics

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দেন। সকাল সাড়ে আটটার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে প্রায় ১০ থেকে ১২ জন নেতাকর্মীকে দেখা যায়।

২০০২ সাল থেকে তিনতলা ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটিতে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ ছিল। দ্বিতীয় তলায় দলের মুখপত্র ‘উত্তরণ’-এর অফিস এবং তৃতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।