Web Analytics

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি বিক্রির সময় ২২০০ লিটার তেলসহ একটি ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ হাটখালি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লরিটি জব্দ করা হয়। এ ঘটনায় জ্বালানি ক্রেতা, লরিচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তিনজনকে আদালতে তোলা হলে পুলিশ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে, তবে বিচারক শুনানির দিন নির্ধারণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ও সহকারী স্বীকার করেছেন যে তারা সিরাজগঞ্জ থেকে মুক্তাগাছার একটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের কথা থাকলেও স্থানীয় সোহেল মিয়ার কাছে অবৈধভাবে বিক্রি করছিলেন। ঘটনাস্থল থেকে “সেভেন স্টার ফিলিং স্টেশন” নামের একটি সরবরাহ স্লিপ উদ্ধার করা হয়েছে, যার কোনো সুনির্দিষ্ট ঠিকানা নেই। এ ফিলিং স্টেশনের সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া বৈধ এনওসি থাকলেও রাতে অধিক দামে জ্বালানি বিক্রির অভিযোগ রয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে এবং পলাতকদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।