Web Analytics

বগুড়ার ধুনটে ১১ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ছানোয়ার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। চালাপাড়া গ্রামের বাসিন্দা ছানোয়ার এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আব্দুল আলীমসহ চারজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২৪ আগস্ট দুপুরে মেয়েটি আব্দুল আলীমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি অসৎ উদ্দেশ্যে তার হাত ধরে বাড়ির ভেতরে নেওয়ার চেষ্টা করেন। মেয়েটি চিৎকার করে পালিয়ে বাড়িতে গিয়ে বাবাকে জানায়। ছানোয়ার বিষয়টি গ্রামের মাতব্বরদের জানালে আব্দুল আলীম ক্ষুব্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছানোয়ারের ভাষ্য, ২৬ আগস্ট ব্যক্তিগত কাজে চালাপাড়া সোনা বাসস্ট্যান্ড এলাকায় গেলে আব্দুল আলীম ও তাঁর সহযোগীরা তাঁকে হামলা করে আহত করেন। স্বজনরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আব্দুল আলীম হাত ধরে টানাহেঁচড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছিল। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।