ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা ও সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। তারা হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো ইনকিলাব মঞ্চের সহযোগিতা পেলেও সংগঠনটি নিজে সহযোগিতা পাচ্ছে না। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি, যিনি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।