Web Analytics

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর সুন্দরবন খুললেও উপকূলের বনজীবীরা মাছ ও কাঁকড়া ধরতে যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে বোট লাইসেন্স সার্টিফিকেট বা বিএলসি নবায়নের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে তাদের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে। বনজীবীদের ভাষ্য, অনুমতি পাওয়ার আগেই এই অর্থ দিতে বাধ্য হচ্ছেন তারা।

বনজীবীদের অভিযোগ, বিভিন্ন স্টেশনে সক্রিয় দালালচক্রের মাধ্যমে নৌকাপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা নেওয়া হয়েছে। নির্ধারিত ফি দিতে চাইলেও অতিরিক্ত টাকা ছাড়া নবায়ন করা হয়নি এবং কোথাও বন মামলায় জড়ানোর ভয় দেখানো হয়েছে বলেও তারা দাবি করেন। অনেকে অতিরিক্ত অর্থ পরিশোধে মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছেন। বন বিভাগের হিসাবে, এ বছর সাতক্ষীরা রেঞ্জে ২ হাজার ৯৩৮টি বিএলসি নবায়ন হয়েছে।

হিসাব অনুযায়ী, এসব নবায়ন থেকে ভ্যাটসহ সরকারি রাজস্ব হওয়ার কথা ২ লাখ ৩৩ হাজার ৮১০ টাকা। বনজীবীদের তথ্য অনুযায়ী ন্যূনতম ৮০০ টাকা করে নিলেও মোট আদায় দাঁড়ায় ২৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেন, মাছ ও কাঁকড়ার পরিমাণ বা ওজনভেদে সরকারি ফি ভিন্ন হয়। বিভাগীয় কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।