Web Analytics

কয়েক দিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন। ঘানার জাতীয় দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, এক দিন আগে শুরু হওয়া ভারি বৃষ্টির পর মঙ্গলবার পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার ঘানার রাজধানী আক্রাজুড়ে প্রবল বর্ষণে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে যায়। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিস কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ না করলেও দমকল বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

উভয় দেশেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং অব্যাহত বৃষ্টিপাতের কারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।