Web Analytics

ওমানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনাটি ‘খুব ভালো’ হয়েছে। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, ইরান একটি চুক্তি করতে মরিয়া এবং আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে।

মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল উত্তেজনা বৃদ্ধি রোধ করা।

বৈঠকের সময় ট্রাম্প একটি নির্বাহী আদেশে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেন। এতে বলা হয়, যে দেশগুলো ইরান থেকে পণ্য কিনবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।