Web Analytics

সপ্তাহে একবার নেওয়া নতুন ইনজেকশন রেটাট্রুটাইড টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালে ৯৩০ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন, যাদের কেউই আগে ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করেননি। ৪০ সপ্তাহের পর্যবেক্ষণে দেখা যায়, ৪, ৯ বা ১২ মিলিগ্রাম রেটাট্রুটাইড গ্রহণকারীদের রক্তে শর্করার মাত্রা ও ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে, যা প্লাসেবো গ্রুপের তুলনায় অনেক বেশি।

গবেষণায় দেখা যায়, রেটাট্রুটাইড গ্রহণকারীদের এইচবিএ১সি গড়ে ১.৭ থেকে ১.৯ শতাংশ পয়েন্ট কমেছে, যেখানে প্লাসেবো গ্রুপে এ হার ছিল মাত্র ০.৮ শতাংশ। ওজন হ্রাসের হার ছিল ১১.৫ থেকে ১৫.৩ শতাংশ, যা প্লাসেবো গ্রুপের তুলনায় চার গুণেরও বেশি। ওষুধটি একসঙ্গে তিনটি অন্ত্র-হরমোন—জিএলপি-১, জিআইপি ও গ্লুকাগনের কার্যকারিতা অনুকরণ করে ক্ষুধা নিয়ন্ত্রণ ও শক্তি ব্যয় বাড়ায়। কোলেস্টেরল ও রক্তচাপের উন্নতিও লক্ষ্য করা গেছে, যদিও কিছু অংশগ্রহণকারীর হালকা থেকে মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।

বিশেষজ্ঞরা ফলাফলকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন, তবে বিদ্যমান চিকিৎসার সঙ্গে সরাসরি তুলনা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা যাচাইয়ের জন্য আরও গবেষণার প্রয়োজন বলে মত দিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।