Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ১২ মার্চ বসবে জাতীয় সংসদের অধিবেশন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ওইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি, এবং পরদিন বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সংবিধান অনুযায়ী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকার গঠন করেছেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের হয়েছেন বিরোধীদলীয় উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম হয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।