Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভাব্য হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোকে সুরক্ষা দিতে ইরানে অভিযান শুরু করা হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থও রয়েছে।

ট্রাম্পের ভাষ্য, ইরান ইসরাইল ধ্বংস করার পর মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের দিকে এগোতে পারে। তিনি ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’ বলেও মন্তব্য করেন। ইসরাইলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইসরাইলিদের আশ্বস্ত করে বলেন, তার প্রেসিডেন্সিতে ইসরাইলের চিন্তার কারণ নেই এবং তিনি দেশটির দেখভাল করবেন।

প্রায় এক মাসের যুদ্ধবিরতির পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে ট্রাম্প এসব কথা বলেন। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপের রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে তেহরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট ও দেশটির নিরাপত্তায় তার ব্যক্তিগত অঙ্গীকারের প্রতিফলন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।