Web Analytics

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ২৫ মামলার আসামি আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদক ব্যবসা নিয়ে কুমিল্লার কাটাবিল এলাকায় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে সংঘর্ষের সময় ১২ বছর বয়সী ইথান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পুলিশের তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা অপুকে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লার জগন্নাথপুর এলাকা থেকে আরও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইথানের বাবা ইউনুছ মিয়া কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন, যেখানে সাব্বির ও অপুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। বর্তমানে ইথান ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।