Web Analytics

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বুধবার বিকেল থেকে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দরের রুটিন দায়িত্বে থাকা পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, বেবিচকের নির্দেশনা পাওয়ার পরপরই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। আগমন ও বহির্গমন পথে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমানা প্রাচীরসংলগ্ন এলাকা এবং ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পুরো বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পর যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেবিচক ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।