Web Analytics

বাংলাদেশ সরকার জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদের কৌশলগত কাঠামোর আওতায় পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ ও চালুর পরিকল্পনা করেছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ প্রণীত এ কাঠামোয় দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাই, গ্রামীণ সড়ক উন্নয়ন, গণপরিবহন আধুনিকায়ন এবং সড়ক নিরাপত্তা জোরদারের উদ্যোগও রয়েছে।

জাতীয় এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের মাধ্যমে জেলা, বন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত এলাকা ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ককে চার লেনের মহাসড়কে যুক্ত করার কথা বলা হয়েছে। প্রথম ধাপে প্রায় ৩ হাজার কিলোমিটার এক্সপ্রেসওয়ে করিডোর চিহ্নিত করা হয়েছে এবং চাহিদাসম্পন্ন রুট অগ্রাধিকার পাবে। দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগ এবং এক বছরের মধ্যে সমীক্ষা শেষের পরিকল্পনা রয়েছে।

কাঠামোয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ, নতুন সড়ক নিরাপত্তা আইন, চালক প্রশিক্ষণ, ফিটনেস পরীক্ষা, যানবাহন ট্র্যাকিং ও পরিবহন হাবে সিসিটিভির প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক টোল, শেয়ার্ড পার্কিং, দুই চাকার যানবাহনের পৃথক লেন, মনোরেল সমীক্ষা, সাইকেল শেয়ারিং, পরীক্ষামূলক ইভি এবং রিকশার জোন ও লাইসেন্সিং ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।