Web Analytics

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল শনিবার সকাল ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর দেশের সব বোর্ডের পরীক্ষার্থীরা একই সময়ে অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। ফল সংগ্রহের বিস্তারিত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পরীক্ষার্থীরা যৌথ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd, অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল ও মার্কশিট দেখতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ইআইআইএন নম্বর ব্যবহার করে সম্পূর্ণ ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও সরাসরি ফল সংগ্রহ করতে পারবে।

এসএমএসে ফল জানতে HSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফলাফলে অসন্তুষ্টদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে নেওয়া হবে। এ বছর ১১টি বোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।