Web Analytics

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে সাকিব (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহরা লায়লা টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। নিহত সাকিব চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধের একপর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরেই ওই যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশিক জানান, চান্দগাঁও থানা এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।