Web Analytics

ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া নয় মাসে সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৩৮ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। ব্যাংকটির মুনাফা ২০২৫ সালের একই সময়ের ১,৫৩৬ কোটি টাকা থেকে বেড়ে ২,১২১ কোটি টাকায় দাঁড়িয়েছে। এককভাবে কর-পরবর্তী নিট মুনাফা ৫০ শতাংশ বেড়ে ১,৫৮৪ কোটি টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১,০৫৫ কোটি টাকা।

চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক ও ব্যাংকিং পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ব্যাংকটির গ্রাহক আমানত ১৬ শতাংশ এবং গ্রাহক ঋণ ৭ শতাংশ বেড়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, কঠোর ব্যয় নিয়ন্ত্রণ ও ডিজিটাল রূপান্তরের অগ্রাধিকারের ফলে কস্ট-টু-ইনকাম রেশিও ২০২৫ সালের ৪৬ শতাংশ থেকে কমে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে ৪১ শতাংশ হয়েছে। সুদ আয় ও নন-ফান্ডেড আয় বৃদ্ধিতে মোট সমন্বিত আয় ২৬ শতাংশ বেড়েছে।

সমন্বিত শেয়ারপ্রতি আয় ৫.২৯ টাকা থেকে ৭.৭০ টাকায় এবং নিট অ্যাসেট ভ্যালু ৪৪.৮৪ টাকা থেকে ৫৬.৪০ টাকায় উন্নীত হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট গ্রাহক আমানত ১,০৩,০৯১ কোটি টাকা, ঋণ ৭৭,৯৪৭ কোটি টাকা এবং ফান্ড আন্ডার ম্যানেজমেন্ট ১,৮১,০৩৮ কোটি টাকার বেশি ছিল। খেলাপি ঋণের হার ২.২৭ শতাংশে স্থিতিশীল রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।