ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ঠেলে দেওয়া চারজনকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রৌমারী থানার ওসি কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেন। হস্তান্তরপ্রাপ্তরা হলেন বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই সন্তান ফাইমা ও ফাতেমা আক্তার।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মানবিক বিবেচনায় চারজনকে থানায় হস্তান্তর করা হয়। পরে পরিচয় যাচাই শেষে রাতেই তাদের বেলাল হোসেনের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এখনো পাঁচজন নোম্যান্স ল্যান্ডে ঝড়-বৃষ্টির মধ্যে অবস্থান করছেন।
এর আগে ১৪ জুন ভোরে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার বিএসএফ সদস্যরা ছয়জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা চালায়, যা বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ হয়। সব মিলিয়ে নয়জন সীমান্তে আটকা পড়ে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।