Web Analytics

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দেশে প্রথমবারের মতো আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে বিএমইউতে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী এ তথ্য জানান। একই দিনে সফল অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসা শেষে রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

বাগেরহাটের দীর্ঘমেয়াদি কিডনি জটিলতায় আক্রান্ত রোগী ১০ আগস্ট ২০২৬ বিএমইউতে ভর্তি হন। প্রয়োজনীয় পরীক্ষা, যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট তাঁর প্রতিস্থাপন করা হয়। গাইবান্ধার একজন আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতা কিডনি দেন। বিএমইউ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত বিষয় যাচাই করে এবং বিশেষজ্ঞ দল দাতার চিকিৎসাগত উপযোগিতা, রোগীর সঙ্গে সম্পর্ক, স্বেচ্ছাসম্মতি ও পুরো প্রক্রিয়ার যথার্থতা মূল্যায়ন করে।

উপাচার্য বলেন, কিডনি দানে কোনো অর্থ লেনদেনের সুযোগ নেই; দান সম্পূর্ণ স্বেচ্ছায় এবং প্রচলিত আইন ও নির্ধারিত শর্ত মেনে হতে হবে। ট্রান্সপ্ল্যান্ট টিমের সদস্য অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম এটিকে দেশের চিকিৎসাব্যবস্থার মাইলফলক উল্লেখ করে বলেন, এ ধরনের জটিল চিকিৎসা দেশে সম্ভব হওয়ায় ভবিষ্যতে বিদেশে চিকিৎসার প্রয়োজন, ভোগান্তি ও ব্যয়ের চাপ কমতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।