Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবি ও দোকান ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। রোববার অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক।

এর আগে শুক্রবার ফল বিক্রেতা মো. আজিজুল হক থানায় লিখিত অভিযোগ করেন যে, অসুস্থতার কারণে এক মাস চাঁদা দিতে না পারায় সালাউদ্দিনসহ কয়েকজন তার দোকানে হামলা চালিয়ে প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করেন এবং তাকে মারধর করেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তাকে ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, ফলে তিনি আতঙ্কে রয়েছেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।