Web Analytics

রাজধানীর সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে মো. আনোয়ার হোসেন, বদিউজ্জামান শাহীন, মরিয়ম, শাহাদাত হোসেন ও উর্মী বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, এক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কর্মকর্তা প্রেমের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হন। এক নারী ঋণগ্রহীতা পরিচয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে মারধর করে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তার ব্যাংক হিসাব থেকে ১ লাখ ১০ হাজার টাকা তুলে নেওয়া হয় এবং আরও ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগী ২২ জুন খিলগাঁও থানায় মামলা করেন।

প্রাথমিক তদন্তে একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলার প্রমাণ মিলেছে। গ্রেপ্তাররা বর্তমানে রিমান্ডে রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্য ও ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।