Web Analytics

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সে বিষয়ে নতুন কোনো তথ্য বা হালনাগাদ নেই বলে জানিয়েছে ভারত। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

প্রত্যর্পণ অনুরোধের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে জয়সোয়াল সংক্ষিপ্তভাবে বলেন, এ বিষয়ে তাদের কাছে নতুন কোনো আপডেট নেই। তিনি ভারতের আগের ব্রিফিংগুলোতে দেওয়া অবস্থানের উল্লেখ করে পুরোনো বক্তব্য অনুসরণ করার অনুরোধ জানান। বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলমান অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই।

দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় বলে জয়সোয়াল পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যৌথ নদী কমিশনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথাও জানান তিনি। আইসিজের রায়ের প্রসঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।